শিরোনাম
রায়হান সিকদার,লোহাগাড়াঃ | ০৩:৩১ পিএম, ২০২০-১১-২৫
লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের নব কমিটির সভাপতি একে এম আসিফুর রহমান ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদসহ নেতাকর্মীদের মোটর সাইকেল শো-ডাউন ও ফুলেল মালা দিয়ে বরণ করা হয়েছে। ২২নভেম্বর ( রবিবার) দুপুরে চট্টগ্রাম শহর থেকে লোহাগাড়া সীমানা ঠাকুর দিঘী পৌঁছলে বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা নবগঠিত কমিটির নেতাদের ফুল দিয়ে বরণ করেন। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু,পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন,আওয়ামীলীগ নেতা এইচ এম গনি সম্রাট,আবদুল জব্বার, আওয়ামীলীগ নেতা শাহিদুল কবির সেলিম,দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মোঃ শাহজাহান বিন আবদুল আজিজ,সদস্য নুরুল আলম জিকু, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন,যুগ্ন আহবায়ক আবদুল হান্নানমোঃ ফারুক,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক আবছার উদ্দিন, উপজেলা যুবলীগের সদস্য জয়নাল আবেদীন,মোঃ সাইফুল হাকিম, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রিদওয়ানুল হক সুজন, সাংসদের একান্ত সহকরী সচিব এসএম শাহাদাৎ হোসাইন শাহেদ,যুবলীগ নেতা মিকরাজ উদ্দিন পিন্সু,সালাহ উদ্দিন সিকদার, আদেল চৌধুরী,রবিউল ইসলাম রুবেল, স্বেচ্ছাসেবকলীগ নেতা হুমায়ন কবির, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কেএম পারভেজ, আবদুলাহ আল মামুন,রেহান পারভেজ চৌধুরী, মুজিবুল হক টিটু,যুগ্ন সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন সিকদার, তথ্য প্রযুক্তি বিষয়ক উপ সম্পাদক তারেক চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, গত সুদীর্ঘ বছর পর গত ১৭ নভেম্বর রাতে এ কে এম আসিফুর রহমানকে সভাপতি ও এরাশদুর রহমান রিয়াদকে সাধারণ সম্পাদক করে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান ও সাধারণ সম্পাদক আবু তাহের।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited