শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৬:৫৯ পিএম, ২০২৬-০৯-১০
ভিআইপি টাওয়ার দোকান কর্মচারী ইউনিয়ন আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট লীগ সিজন-৪ (২০২৬ ইং)-এর ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২০ মিনিটে বিশ্ব মসজিদ মাঠ প্রাঙ্গণে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ভিআইপি টাওয়ার দোকান কর্মচারী ইউনিয়নের মোঃ মঈন উদ্দীন ও নূরে আরফানের সভাপতিত্বে এবং জাহিদের সঞ্চালনায় আয়োজিত ফাইনাল ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ টেক্স-এর জামাল উদ্দিন, রোমান্সিয়া লেডিস এন্ড কিডস-এর আব্দুর রহিম, নিউ লুক-এর ছৈয়দ তৌহিদুর রহমান, রুপন্তী বুটিকস-এর মোঃ রুহুল আমিন সালমান, পর্দা বিতানের মোঃ আলামিন, মোঃ সোহেল, মানবিক সংগঠক মোঃ নুরসহ ভিআইপি টাওয়ার শপিং মলের বিভিন্ন দোকানের কর্মচারীবৃন্দ।
খেলাকে ঘিরে কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রতিযোগিতাপূর্ণ ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে অতিথিবৃন্দ ট্রফি তুলে দেন।
আয়োজক মোঃ বেলাল হোসেন জানান, কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধি এবং কর্মব্যস্ততার মাঝে বিনোদনের সুযোগ সৃষ্টি করাই এ ধরনের ক্রীড়া আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি মানবিক সংগঠক আশার আলো মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ রুহুল আমিন সালমান বলেন এমন সুন্দর আয়োজনের জন্য ভিআইপি টাওয়ার দোকান কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited