চট্টগ্রাম   শনিবার, ১৫ আগস্ট ২০২৬  

শিরোনাম

বড় সাঙ্গিশ্বর এতিমখানার সভাপতি নির্বাচিত হলেন সমাজসেবক কাজী জসিম উদ্দিন

আমাদের ডেস্ক :    |    ০৪:১৮ পিএম, ২০২৬-০৭-১৩

বড় সাঙ্গিশ্বর এতিমখানার সভাপতি নির্বাচিত হলেন সমাজসেবক কাজী জসিম উদ্দিন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের বড় সাঙ্গিশ্বর পীর কাজিম উদ্দিন দুঃস্থ শিশু পুনর্বাসন কেন্দ্র (বড় সাঙ্গিশ্বর এতিমখানা)-এর নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক কাজী জসিম উদ্দিন। তিনি আগামী পেরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবেও আলোচনায় রয়েছেন।

সম্প্রতি পীর কাজিম উদ্দিন এতিমখানার পরিচালনা কমিটির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি পদে নির্বাচিত করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় কাজী জসিম উদ্দিন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত থাকা এই দানবীর বলেন, আমি সবসময় পেরিয়া বাসীর পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি পেরিয়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী। আপনাদের দোয়া, সহযোগিতা ও সমর্থন পেলে ইনশাআল্লাহ এই অঞ্চলের মানুষের জন্য আরও বড় পরিসরে কল্যাণমূলক কাজ করতে পারবো।

তিনি আরও যোগ করেন, এতিমখানা একটি পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠান। এর উন্নয়ন ও দেখভালের পাশাপাশি সবার সহযোগিতায় আমি পেরিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আমার উপর অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি, সেজন্য আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

রিটেলেড নিউজ

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফেরাতে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের ৯ দাবি

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফেরাতে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের ৯ দাবি

স্টাফ রিপোর্টার : : পার্বত্য চট্টগ্রামের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান...বিস্তারিত