শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৮:৪৮ পিএম, ২০২৬-০৭-০৯
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)-এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, ডিজিটাল যুগে তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের ফলে তথ্যের প্রবাহ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ভুয়া তথ্য ও অপতথ্যের ঝুঁকিও। তাই ক্যাম্পাস সাংবাদিকদের হতে হবে প্রযুক্তি-সচেতন, তথ্য-যাচাইয়ে দক্ষ এবং দায়িত্বশীল। সত্য, যুক্তি এবং মানবিক মূল্যবোধকে ধারণ করেই সাংবাদিকতার পথচলা হতে হবে। তিনি আরও বলেন, ক্যাম্পাস সাংবাদিকতার আরেকটি গুরুত্বপূর্ণ অর্জন হলো সম্পর্ক ও নেটওয়ার্ক গড়ে তোলা। সাংবাদিকতার মাধ্যমে শিক্ষক, গবেষক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, শিল্পখাতের প্রতিনিধি এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে পরিচয় ও যোগাযোগের সুযোগ সৃষ্টি হয়। এই সম্পর্ক কেবল বিশ্ববিদ্যালয় জীবনেই নয়, ভবিষ্যৎ কর্মজীবনেও অত্যন্ত মূল্যবান সম্পদ হিসেবে কাজ করে।
৯ জুলাই (বুধবার) বিকেলে ছাত্রশিক্ষক মিলনায়তন ভবনের (টিএসসি) অডিটোরিয়ামে আয়োজিত সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের সাবেক উপ-উপাচার্য ও ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি (আইইটি)-এর পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ। উক্ত সভায় কার্যনির্বাহী পরিষদ ২০২৬-২৭ এর নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সময় টিভি প্রতিনিধি আসাদুল্লাহ গালিব এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন প্রথম আলো প্রতিনিধি ফাইয়াজ মুহাম্মদ কৌশিক।
এর আগে চুয়েট সাংবাদিক সমিতির বিদায়ী কমিটিকে সম্মাননা স্মারক প্রদান করেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এরপর নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন-যুগ্ম সাধারণ সম্পাদক দ্য