শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৬:১৮ পিএম, ২০২৬-০৭-০৭
বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:
ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথেই ফুটবল ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল ও মহাকাব্যিক একটি অধ্যায়ের ওপর চিরতরে নেমে এল অন্ধকার ।
মঙ্গলবার (৭ জুলাই) ২০২৬ ফিফা বিশ্বকাপের ‘রাউন্ড অব ১৬’-এর হাইভোল্টেজ আইবেরিয়ান ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল পর্তুগাল। আর এই হারের সাথেই ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে শেষ হয়ে গেল অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বর্ণাঢ্য, রাজকীয় ও অলৌকিক আন্তর্জাতিক ক্যারিয়ার।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে ম্যাচটি যখন অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায়, ঠিক তখনই যোগ করা সময়ের প্রথম মিনিটে (৯১ মিনিটে) ফেরান তোরেসের পাস থেকে মিকেল মেরিনোর এক নিখুঁত ফিনিশিংয়ে লণ্ডভণ্ড হয়ে যায় পর্তুগিজদের রক্ষণ। ম্যাচের শেষ বাঁশি বাজার পর ড্যালাসের পিচে যখন স্প্যানিশ যুবকদের বাঁধভাঙা উল্লাস, তখন ৪১ বছর বয়সী পর্তুগিজ যুবরাজ চোখের জল মুছতে মুছতে সম্পূর্ণ একা একা মাঠ ছেড়ে টানেলের দিকে হেঁটে যান।
অথচ এই বিশ্বকাপেই ফুটবল ইতিহাসের প্রথম মানব হিসেবে টানা ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার এক অবিস্মরণীয় মহাকীর্তি গড়েছিলেন সিআরসেভেন। কিন্তু রেকর্ড বইয়ে তার নাম উজ্জ্বল হলেও, মাঠের পারফরম্যান্সে ৪১ বছরের শরীরের সাথে সময়ের নির্মমতার ছাপ ছিল স্পষ্ট। গ্রুপ পর্বের দুর্বল দল