শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:১৩ এএম, ২০২৬-০৭-০৫
চট্টগ্রামের বোয়ালখালীতে কানুনগোপাড়া স্যার আশুতোষ কলেজের প্রাক্তন রোভার স্কাউট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকালে উপজেলার পূর্ণচন্দ্র সেন (পি সি সেন) সারোয়াতলি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভার উদ্বোধন করেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও কানুনগোপাড়া স্যার আশুতোষ কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতিম ধর।
প্রাক্তন রোভার বোরহান উদ্দিন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পি সি সেন সারোয়াতলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হাসান।
সাকোরার সম্পাদক নয়ন দাশের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাকোরার উপদেষ্টা ও প্রধান নির্বচন কমিশনার সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, সিনিয়র রোভার মেট মো. সালাউদ্দিন ( গবি) স্কাউটিং এ রৌপ্য ইলিশ প্রাপ্ত মো. মুজিবুর রহমান ফারুকী।
সভার আলোচ্য বিষয় ছিল গত কাউন্সিল সভার কার্যবিবরণী স্থিতিকরন, গত বছরের রিপোর্ট পেশ ও অনুমোদন, আর্থিক রিপোর্ট পেশ ও অনুমোদন, আগামী বছরের কার্যক্রমের ক্যালেন্ডার পেশ করা এবং গার্লস ইন রোভার সিমলা শীলের অসুস্থ পিতা স্বপন শীলের রোগ মুক্তি কামনায় দোয়া প্রার্থনা।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহসভাপতি আবু জাহেদ, প্রাক্তন রোভার জাহাঙ্গীর আলম, প্রণয় বড়ুয়া, সনজিত সিংহ, প্রবাসী সনজিত শীল, প্রবীর মজুমদার, ইমরান হোসেন, দিগন্ত নাগ, রগু রায় লালা, প্রত্যয় বিশ্বাস, আবু তাহের, মো. কাইয়ুম, মো. এরশাদ, মো. রায়হান, জেসমিন আক্তার, অর্ক, তৃষা ও রিম্পা প্রমূখ।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited