শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৭:২৯ পিএম, ২০২৬-০৬-৩০
যোগ্যতা ও মেধার ভিত্তিতে মাত্র ১২০ টাকা খরচে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকরি পেয়েছেন চট্টগ্রামের রাউজান থানার ৮ জন তরুণ। মঙ্গলবার (৩০ জুন) সকালে রাউজান থানায় নবনিযুক্ত এই পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও ওসি তদন্ত নিজাম উদ্দিন দেওয়ান। সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় ঘুষ ও সুপারিশ ছাড়া চাকরি পেয়ে নিয়োগপ্রাপ্তরা এবং তাদের পরিবার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একই সাথে তারা চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলমের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মেধাতালিকায় স্থান পেয়ে নির্বাচিত হলেন হলদিয়ার সাজ্জাদ, ডাবুয়া রামনাথ পাড়ার আদিত্য দে, পূর্ব বিনাজুরীর উদিপ্ত বড়ুয়া, পূর্বগুজরা বড় ঠাকুর পাড়ার মুহাম্মদ আনিকুজ্জামান রাকিব, পশ্চিম গুজরার উত্তর গুজরা কাগতিয়ার শিশির বাবু দাস, উত্তর গুজরার কাগতিয়ার সুশান্ত দাশ, নোয়াপাড়ার ঝিকুটি পাড়ার রাকিব দাশ, উরকিরচরের অপু বল। নিয়োগপ্রাপ্তদের মধ্যে মুহাম্মদ আনিকুজ্জামান রাকিবের গল্পটি আবেগঘন ও অনুপ্রেরণার। ২০২১ সালে যখন তিনি ৮ম শ্রেণিতে পড়তেন, তখন আকস্মিকভাবে তার বাবা মারা যান। বাবার অবর্তমানে চরম আর্থিক অনটন ও জীবনসংগ্রামের মুখোমুখি হতে হয় রাকিবকে। সমস্ত প্রতিকূলতা ডিঙিয়ে মাত্র ১২০ টাকা সরকারি ফি দিয়ে আজ তিনি পুলিশের গৌরবময় পেশায় যুক্ত হয়েছেন। রাকিবের এই সাফল্যে তার পরিবার ও স্থানীয় এলাকায় আনন্দের বন্যা বইছে। রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, কোনো প্রকার তদবির বা অনৈতিক লেনদেন ছাড়াই শতভাগ সততা ও মেধার ভিত্তিতে এবার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নতুন কনস্টেবলদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি দেশ ও জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান তিনি।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited