শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ০৮:৪২ পিএম, ২০২৬-০৬-২৯
এম এ হাসান,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফের নাফ নদী হতে পৃথক অভিযানে মায়ানমারে পাচারকালে মালিকবিহীন ৩২ বস্তা সার ও ২টি কাঠের নৌকা জব্দ করেছে বিজিবি।
২৯ জুন (সোমবার) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া গণমাধ্যমে এ তথ্য জানান। তিনি বলেন গত ২৮ ও ২৯ জুন জাদিমুড়া পোস্ট সংলগ্ন হাবিবুল্লাহ জোড়া নামক স্থানে পৃথক দুটি অভিযান পরিচালনা করে মায়ানমারে পাচারকালে মালিকবিহীন অবস্থায় ৩২ বস্তা সার ও ২টি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়। ৩২ বস্তা সার এবং ২টি হস্তচালিত কাঠের নৌকার আনুমানিক সিজার মূল্য ৫৫,২০০/- (পঞ্চান্ন হাজার দুইশত) টাকা।
২বিজিবির অধিনায়ক আরও বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি বাংলাদেশ হতে মায়ানমারে অবৈধ পণ্য পাচার এবং মায়ানমার হতে বাংলাদেশে মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য প্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
জব্দকৃত সার ও হস্তচালিত কাঠের নৌকাসমূহের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited