শিরোনাম
মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ : | ০৮:৩০ পিএম, ২০২৬-০৬-২৮
চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. আবদুর রহমান।
এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভা প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাওসীন মুহাম্মদ জাওয়াদ, সিনিয়র স্টাফ নার্স নাসরিন সুলতানা, পম্পি বড়ুয়া, এমটিইপিআই মোহাম্মদ আলী, স্বাস্থ্য পরিদর্শক তরুণ কুমার সরকার, সিমলা সেন, হিসাব রক্ষক অর্পণা পাল, মনছুরুল ইসলাম, মহিউদ্দিন চৌধুরী, আহসান হাবিব, শহিদুল ইসলাম প্রমূখ।
স্বাস্থ্য কর্মকর্তা ডাক্