চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ন্যাশনাল হাসপাতাল চট্টগ্রাম-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :    |    ০৬:৪৪ পিএম, ২০২৬-০৬-২৭

ন্যাশনাল হাসপাতাল চট্টগ্রাম-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আহমদ উল্লাহ  


সাফল্যের ধারাবাহিকতায় আরেকটি গৌরবময় অধ্যায়ের সূচনা করলো চট্টগ্রামের অন্যতম শীর্ষস্থানীয় চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ‘ন্যাশনাল হাসপাতাল চট্টগ্রাম অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেড’। সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠানটির ২৭তম বার্ষিক সাধারণ সভা (AGM) সফলভাবে সম্পন্ন হয়েছে।

​এ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ, সম্মানিত শেয়ারহোল্ডার, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিগত বছরের অর্জনের পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন নিয়ে অত্যন্ত গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

​বার্ষিক সাধারণ সভা শেষে সন্তোষ প্রকাশ করে ন্যাশনাল হাসপাতালের পরিচালক ডা. মো. আবু নাছের বলেন, 'আমাদের বহুল প্রতীক্ষিত ও নিজেদের হাতে গড়া এই প্রতিষ্ঠানটি একদল নৈতিক ও হালাল রোজগারে বিশ্বাসী উদ্যোক্তাদের নিয়ে সংগঠিত ও প্রতিষ্ঠিত হয়েছিল। অত্যন্ত আনন্দের বিষয় যে, সকলের আন্তরিক অংশগ্রহণে আজ আমাদের ২৭তম বার্ষিক সাধারণ সভা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানের এই অগ্রযাত্রায় ডিরেক্টর ও শেয়ারহোল্ডারসহ সকলেই অত্যন্ত সন্তুষ্ট।'

​প্রতিষ্ঠানটির দীর্ঘায়ু কামনা করে এবং জনগণের সেবায় আরও সক্রিয় হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, 'আমাদের ভালো কাজের কৃতিত্ব আপনাদের। তবে আমাদের কোনো ভুলত্রুটি বা দোষ থাকলে তা অবশ্যই আমাদের ধরিয়ে দেবেন, যেন আমরা সেবার মান আরও উন্নত করার সুযোগ পাই।'

​চট্টগ্রামবাসীকে বিশ্বমানের চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে হাসপাতালের আগামী দিনের আধুনিকায়নের পরিকল্পনা তুলে ধরে ডা. মো. আবু নাছের বলেন, 'আগামীতে ন্যাশনাল হাসপাতালে বিশেষায়িত কার্ডিয়াক সার্জারি (Cardiac Surgery), ক্যাথ ল্যাব (Cath Lab), ক্যান্সার চিকিৎসা এবং অত্যাধুনিক পেট সিটি (PET-CT) স্ক্যানসহ নানাবিধ যুগান্তকারী ও আধুনিক চিকিৎসাপ্রযুক্তি সংযুক্ত করা হচ্ছে।'

​চট্টগ্রামের সর্বস্তরের মানুষকে উন্নত ও আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবা প্রদানের এই নতুন যাত্রায় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। 

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর