চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাউজানের উরকিরচর ইউনিয়নে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি :    |    ০৭:৩০ পিএম, ২০২৬-০৬-২৫

রাউজানের উরকিরচর ইউনিয়নে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজান উপজেলার ১২ নং উরকিরচর ইউনিয়নে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪জুন)  মিরাপাড়া গ্রামে উরকিরচর ইউনিয়ন ও মিরাপাড়া গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার   মোহাম্মদ বেলায়েত হোসেন পিপিএম। বিশেষ অতিথি ছিলেন  রাউজান থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।
 
সভায় ভার্চুয়ালী যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাউজান থেকে নির্বাচিত সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য পুত্র শাকের কাদের চৌধুরী। অতিথির বক্তব্যে রাখেন নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোঃ আনিসুজ্জামান।  

প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন পিপিএম এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, কিশোর গ্যাং প্রতিরোধ এবং জুয়া ও চুরির মতো অপরাধ দমনে পুলিশের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। সাধারণ জনগণকে পুলিশের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধমুক্ত সমাজ গঠনে প্রতিটি বিটের জনগণকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। কিশোর গ্যাং, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে এলাকার সর্বস্থরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান প্রধান অতিথি। 

সমাজসেবক, ক্রীড়ানুরাগী ও ব্যাংক ম্যানেজার সৈয়দ শাহারিয়াত হোসাইন এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় উরকিরচর ইউনিয়নের  গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন ১২ নং উরকিরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরমান হোসেন, উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক এন এ বাবুল,  উত্তর জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তাহেরা মোহররম, আশালতা কলেজের অধ্যক্ষ জনাধন কুমার বনিক, হারপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাধন কুমার, আবুরখিল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পিপুল বড়ুয়া, প্রবাসী বিএনপি নেতা মোঃ ওসমান চৌধুরী , হযরত ছমিউদ্দীন শাহ জামে মসজিদের সভাপতি ও সাবেক সিনিয়র ব্যাংকার সৈয়দ আকতার হোসাইন সেলিম, হযরত ছমিউদ্দীন শাহ মাদ্রাসার সভাপতি সৈয়দ শামীমুল করিম, হযরত ছমিউদ্দীন শাহ ওরশ কমিটির সেক্রেটারী মোহাম্মদ হাসানউদ্দিন।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

সভায় বক্তারা পুলিশের এই গণমুখী কার্যক্রমের প্রশংসা করেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিট পুলিশিং ও মতবিনিময় সভায় উরকিরচর ইউনিয়ন ও মিরাপাড়া গ্রামের কয়েক শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। 
 

রিটেলেড নিউজ

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত


 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত


দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত


মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর