শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৬:১৫ পিএম, ২০২০-১১-১৯
মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিনের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে নিজামপুর কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তার ব্যক্তিগত গাড়িও ভাংচুর করা হয়। হামলার শিকার গিয়াস উদ্দিন বলেন, আমার এক কর্মীর বাড়িতে রাতের গভীরে হামলা চালিয়ে দুটি মোটর সাইকেল পুড়িয়ে দেয় এবং ভাংচুর করা হয়। খবর পেয়ে সকালে আমি তার বাড়িতে যাই। ফেরার পথে নিজামপুর কলেজের সামনে আমার গাড়িতেও অতর্কিত হামলা চালানো হয়। এদিকে, আহত গিয়াস উদ্দিনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরির্দশক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ২৬ নম্বর ওয়ার্ডে পাঠিয়ে দেন। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বর্ষা মৌসুম শুরুর আগেই চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। গত সাড়ে পাঁচ বছরে ডেঙ্গু আ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার শুকনাছড়া জোড়া ব্রিজ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে হেগেরা চাকমা ওরফে লে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited