চট্টগ্রাম   শনিবার, ১৫ আগস্ট ২০২৬  

শিরোনাম

 কুতুবদিয়ার বড়ঘোপে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

কুতুবদিয়া প্রতিনিধি ::    |    ০৫:৪৭ পিএম, ২০২৬-০৬-১১

 কুতুবদিয়ার বড়ঘোপে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

কক্সবাজারের কুতুবদিয়ার বড়ঘোপ এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সাম্প্রতিক সময়ে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বৃক্ষরোপণ উদ্বোধনকালে স্থানীয় বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন , সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

১১ জুন আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং অক্সিজেন সরবরাহ, ভূমিক্ষয় রোধ এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা বৃক্ষরোপণের পাশাপাশি রোপিত গাছের যথাযথ পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন। বড়ঘোপের মুরালিয়া গ্রাম হতে কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

রিটেলেড নিউজ

ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত

ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত

স্টাফ রিপোর্টার : : যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের ফটিকছড়িস্থ ঐতিহ্যবাহী মা...বিস্তারিত


আলীকদমে রাতভর যৌথ অভিযান, ৩৩৯ রাউন্ড অ্যামুনিশনসহ আটক ১

আলীকদমে রাতভর যৌথ অভিযান, ৩৩৯ রাউন্ড অ্যামুনিশনসহ আটক ১

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে মাংরুম মুরুং নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ...বিস্তারিত


পানিতে ডুবে আবার চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু

পানিতে ডুবে আবার চুয়েটের দুই শিক