শিরোনাম
কুতুবদিয়া প্রতিনিধি :: | ১০:০১ পিএম, ২০২৬-০৬-১০
দীর্ঘ প্রতীক্ষা, উদ্বেগ, উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের কারাগার থেকে মুক্ত হয়ে নিজ মাতৃভূমিতে ফিরে এসেছেন কক্সবাজারের কুতুবদিয়ার ৭৪ জেলে। আইনি প্রক্রিয়া ও কূটনৈতিক প্রচেষ্টার সফল সমাপ্তি শেষে বুধবার বিকাল ৫ টার দিকে তাদের ট্রলারে করে জেলেরা কুতুবদিয়ার মাটিতে পা রাখেন। স্বজনদের ফিরে পেয়ে কুতুবদিয়ায় এখন বইছে আনন্দাশ্রু। দীর্ঘদিন পর ঘরের মানুষকে বুকে টেনে নিতে পেরে পরিবারগুলোর মাঝে ফিরে এসেছে ঈদের আমেজ।
জানা গেছে, গত ৭ মাস আগে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় হঠাৎ বৈরী আবহাওয়া ও ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে স্রোতের তোড়ে তারা দিক হারিয়ে ভারত সাগরে প্রবেশ করে। পরে, সেই দেশের সীমান্তরক্ষী বাহিনী অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করে এবং পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। দীর্ঘদিন পর কারামুক্ত হয়ে গত সোমবার মোংলার কোস্ট গার্ডের পশ্চিম জোন সদর দপ্তরে আনার পর তাদের স্বজন ও ট্রলার মালিকদের কাছে হস্তান্তর করে। এতে এফবি সাগর -৩ এর ২৮ জনের মধ্যে কুতুবদিয়ার ২৪ জন, বাঁশখালীর এফবি মায়ের দোয়া'র ৬ জনের মধ্যে কুতুবদিয়ার ২ জন, এফবি রূপসী সোলতানা'র ২৪ জন ও এফবি সাফওয়ান'র ২৪ জন।
জেলে ও ট্রলার মালিকেরা জানান, তাদের ট্রলারসহ জেলেরা মুক্তি পেয়েছেন। বুধবার জেলেরা ঘরে ফিরেছেন। এতে কুতুবদিয়ার ৭৪ জেলে রয়েছেন।
এব্যাপারে উপজেলা মৎস্যজীবি ফেডা