শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৫৬ পিএম, ২০২০-১১-১৮
মুখে মাস্ক না পরায় চট্টগ্রামে ৮০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ নভেম্বর) নগরের কোতোয়ালী, নিউ মার্কেট, জামাল খান, জিইসি এবং দামপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক, রেজওয়ানা আফরিন এবং নুরজাহান আক্তার সাথী।
ম্যাজিস্ট্রেট মো. উমর ফারক নগরের কোতোয়ালী এবং নিউ মার্কেট এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন। তিনি মাস্ক না পরায় ৫৩ জনকে ৯ হাজার ৩৩০ টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন নগরের জামাল খান এবং জিইসি মোড় এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন। তিনি মাস্ক না পরায় ২০ জনকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
নগরের দামপাড়া এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরজাহান আক্তার সাথী। তিনি মাস্ক না পরায় ৭ জনকে ৪৭০ টাকা জরিমানা করেন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited