শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:৪৪ পিএম, ২০২৬-০৫-১৭
নগরীর পাঁচলাইশ ও হাটহাজারীতে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ১৩ হাজার ৬০০ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তারকৃতরা হলেন- শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মহিষাড় এলাকার মো.শামসুল হকের ছেলে মো.আছান উল্লাহ প্রকাশ হাসান (৩৫), ফেনী জেলার পশুরাম থানার শালধর এলাকার নাছির উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম প্রকাশ আসিফ (২১) ও একই জেলার চারিগ্রামের রেজাউল হকের ছেলে হাসানুর রাহি (১৯)। র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৬ মে) দুপুর দেড়টার দিকে র্যাবের একটি দল পাঁচলাইশ থানার হামজারবাগ জিলানী গলির পাশে শুক্কুর মোটরসের সামনে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো.আছান উল্লাহ প্রকাশ হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে তার হাতে থাকা একটি সাদা শপিং ব্যাগ তল্লাশি করে ১ লাখ ১২ হাজার ৭৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। তিনি আরও জানান, এদিন রাত সাড়ে ১০টার দিকে হাটহাজারী থানার আলিপুর আব্বাসিয়াপুর এলাকার মোস্তফা হোটেলের সামনে থেকে জাহিদুল ইসলাম প্রকাশ আসিফ ও হাসানুর রাহিকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে জাহিদুল ইসলামের প্যান্টের পকেট থেকে ৪০০ টাকা এবং হাসানুর রাহির পকেট থেকে ৪৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
স্টাফ রিপোর্টার : : বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকাল ১০ টায় দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত মাল্টিপারপাস শেডে চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কয়েকদিন গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার পর আবারও তীব্র গ্যাস-সংকট দেখা দিয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রা...বিস্তারিত