শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৫:২৫ পিএম, ২০২৬-০৫-১২
এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ:
বান্দরবানের লামা উপজেলায় নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষাব্যবস্থা ও পাঠদানের পরিবেশ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষকদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষার মান নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় তিনি বলেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করতে নানা উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়গুলোতে অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাল শিক্ষা উপকরণ সরবরাহ এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হচ