শিরোনাম
সাতকানিয়া প্রতিনিধি : | ০৬:৪১ পিএম, ২০২৬-০৪-২৮
খাদে পড়ে যাওয়া মাইক্রোবাস থেকে যাত্রীদের বের করে আনছেন ফায়ারসার্ভিসের কর্মীরা। আজ সকাল নয়টায় চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায়
খাদে পড়ে যাওয়া মাইক্রোবাস থেকে যাত্রীদের বের করে আনছেন ফায়ারসার্ভিসের কর্মীরা। আজ সকাল নয়টায় চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায়ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে
চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খাওয়ার পর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন পাঁচজন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও দোহাজারী হাইওয়ে পুল