চট্টগ্রাম   রবিবার, ১৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

ফটিকছড়ি প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত

ফটিকছড়ি প্রতিনিধি :    |    ০৮:৫৬ পিএম, ২০২৬-০৪-০৪

ফটিকছড়ি প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পঞ্চমবারের মতো আয়োজিত ফটিকছড়ি প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপী দৌলতপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচকে ঘিরে মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড় ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় অংশ নেয় শক্তিশালী দুটি দল, যা উপভোগ করেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য সরওয়ার আলমগীর।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সদস্য মোস্তফা কামাল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যাপী দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খোরশেদুল আলম, বিএনপি নেতা নাজিম উদ্দিন শাহিন, শাহাজাদা সৈয়দ ডালিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠক কামরুল। শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হলে খেলোয়াড় ও সমর্থকদের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায়।
স্থানীয়রা মনে করছেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের খেলাধুলায় আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।