চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

কক্সবাজারে ৫০ হাজার ইয়াবা ও  নগদ সাড়ে ৪ লাখ টাকসহ আটক 

কক্সবাজার প্রতিনিধি:    |    ০৬:৫৬ পিএম, ২০২৬-০৩-০৫

কক্সবাজারে ৫০ হাজার ইয়াবা ও  নগদ সাড়ে ৪ লাখ টাকসহ আটক 

কক্সবাজার সদরের খরুলিয়ায় চার ঘন্টাব্যাপী অভিযানে বসত ঘর থেকে নগদ সাড়ে ৪ লাখ টাকা ও ৫০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাত ৩ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার ও খরুলিয়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, কক্সবাজার সদর থানার ওসি মো. ছমিউদ্দিন। আটকরা হল- রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া এলাকার মৃত নজিবুল আলমের ছেলে শওকত আলম (৩০) এবং কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া সুতারচর এলাকার আলী আহাম্মদের ছেলে মোহাম্মদ রাসেল (৪০) ও একই ইউনিয়নের পশ্চিম মুক্তারকূল এলাকার মোহাম্মদ আলমগীর ওরফে আলমের স্ত্রী কামরুন্নাহার (৩২)। আটক কামরুন্নাহার ও শওকত আলম আপন ভাই-বোন। ছমিউদ্দিন বলেন, বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার বাংলাবাজার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ি মোহাম্মদ আলমগীরের বসত ঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা বড় একটি চালান মজুদের খবর পায় পুলিশ। পরে সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে পুলিশের উপস্থিতি টের মূলহোতা আলমগীর কৌশলে পালিয়ে যায়। এসময় ঘরে তল্লাশী চালিয়ে পাওয়া যায় মাদক বিক্রি বাবদ নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা। পরে ঘরে অবস্থানকারি তার স্ত্রী ও শ্যালককে আটক করা হয়েছে। ওসি জানান, এরপর আটকদের দেয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় মূলহোতা আলমগীরের অবস্থান শনাক্ত করে খরুলিয়া সুতারচর এলাকায় পুলিশে পৃথক সময়ে অভিযান চালায়। এবার পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আলমগীর সহ দুইজনকে ধাওয়া দেয়া হয়। এতে রাসেল নামের একজনকে আটক করতে সক্ষম হলেও আলমগীর পালিয়ে যায়। এসময় আটক ব্যক্তির সাথে থাকা স্কুলব্যাগ তল্লাশী করে পাওয়া যায় ৫০ হাজার ইয়াবা। উদ্ধার মাদকের চালানের মূলহোতা আলমগীরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান, মো. ছমিউদ্দিন।

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর