শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৪:৩৫ পিএম, ২০২০-১১-১১
রাঙামাটির কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই কিশোর বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো ১৫ বছর বয়সী আদনান ও সৈয়দ মোস্তাহিদ মাহমুদ। বেলা সাড়ে ১২ টার সময় রাঙামাটি শহরের কেরানি পাহাড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত দুই জনের মধ্যে আদনান রাঙামাটি বনবিভাগের বন সংরক্ষক কার্যালয়ে কর্মরত সুবেদার ইসলামের সন্তান। অপরজন স্থানীয় বাসিন্দা লিয়াকতের পুত্র। স্থানীয়রা জানিয়েছে, দুইবন্ধু সাইকেলযোগে কেরানী পাহাড় এলাকায় কাপ্তাই হ্রদের তীরে গিয়ে গোসল করতে হ্রদের পানিতে নামে। এসময় সাঁতার না জানা এক বন্ধু ডুবতে থাকায় অপরজন তাকে বাঁচাতে এগিয়ে গেলে দু’জনই হ্রদের পানির নীচে তলিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা রাঙামাটি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে খবর দিলে তারা এসে বেলা দেড়টার সময় এক পুলিশ সদস্যের সহযোগিতায় দুইজনকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এই দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited