চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চন্দনাইশে গৃহবধুর বিষপানে মৃত‍্যু  স্বজনদের দাবি হত‍্যা

চন্দনাইশ প্রতিনিধি :    |    ০৪:৫৮ পিএম, ২০২০-১১-০৭

চন্দনাইশে গৃহবধুর বিষপানে মৃত‍্যু  স্বজনদের দাবি হত‍্যা


চন্দনাইশে  ,শ্বাশুরবাড়ীতে এক গৃহবধুর বিষপানে মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার বরকল ইউনিয়নে পাঠানদন্ডী ৭ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।  জানা যায়,  ২০১৮ সালের ১ সেপ্টেম্বর কাঞ্চনাবাদ ইউনিয়নের সাবেক রফিক মেম্বার এর একমাত্র কন্যা তাসনিম ইবনাত মিম (২১) এর সাথে একই উপজেলার ববরকল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পাঠানদন্ডী এলাকার মৃত মজিদ মেম্বারের প্রবাসী ছেলে নাজিম উদ্দিন বাবুলের সাথে বিয়ে হয়। বিয়ের ৪ মাস পর স্বামী বিদেশে চলে যায়। তাদের সংসারে একটি ১৭ মাসের শিশু সন্তান রয়েছে।স্বামি বিদেশ যাওয়ার পর থেকে বাড়ীতে থাকা কলেজ পড়ুয়া দেবর টিপলু বারবার যৌন হয়রানী করার জন্য মিমকে কু প্রস্তাব দিয়ে আসত বলে জানান নিহতের বাবা রফিক মেম্বার। কু প্রস্তাবে রাজি না হওয়ায় এবং বিষয়টি বাপের বাড়ীতে বলে দিবে জানালে গত ৩ নভেম্বর কৌশলে বিষ পান করিয়ে দেয় বলে দাবি করেন নিহতের বাবা ভাই আরিফ ও আত্নীয় স্বজন সহ এলাকাবাসী। বিষ প্রয়োগের পর মিম প্রচন্ড বমি করতে থাকলে শ্বশুর বাড়ীর লোকজন স্হানীয় ভাবে চিকিৎসা করায়। অবস্থার অবনতি দেখলে তারা মিমকে বিজিসি ট্রাষ্ট হাসপাতালে ভর্তি করিয়ে পালিয়ে যায় বলে জানান মিম এর বাবা। খবর পেয়ে নিহতের পরিবার আশংকা জনক অবস্থায়  তাকে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে  ৩দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মিম। ঘটনার সত্যতা ও রহস্য জানার জন্য নিহতের শ্বাশুর বাড়ী পাঠান দন্ডী গিয়ে দেখা যায় বাড়ীতে তালা লাগিয়ে শ্বাশুর বাড়ীর লোকজন পলাতক রয়েছে। এ বিষয়ে নিহত মিম এর বাবা মো রফিক মেম্বার বাদী হয়ে চন্দনাইশ থানায় হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। গত ৬ নভেম্বর  এশা নামাজের পর ময়না তদন্ত শেষে লাশ নিহতের বাপের বাড়ী কাঞ্চন নগরস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওসি নাছির উদ্দিন সরকার  এর সাথে য়োগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি তিনি শুনেছেন।  মামলা রুজু হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবেন বলেও তিনি জানান।

রিটেলেড নিউজ

শতবর্ষী জহির উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, ১ম দফায় জানাজা অনুষ্ঠিত 

শতবর্ষী জহির উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, ১ম দফায় জানাজা অনুষ্ঠিত 

মো.আরফান উদ্দীন  : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত


দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত


 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত


দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত


মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর