শিরোনাম
রাঙ্গুনিয়া প্রতিনিধি : | ০৮:৩০ পিএম, ২০২৬-০২-১০
চট্টগ্রাম: রাঙ্গুনিয়া (চট্টগ্রাম-৭) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হুমাম কাদের চৌধুরী বলেছেন, একটি মহল এই শান্তিপূর্ণ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে এবং অশান্ত পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তিনি এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাঙ্গুনিয়া উপজেলার কাদেরনগরে নিজবাড়িতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি যে দলের রাজনীতি করি, সেখানে সবাইকে সম্মান জানানো উচিত বলে বিশ্বাস করি। রাঙ্গুনিয়ায় যারা নির্বাচন করছেন, তারা সবাই ভালো সন্তান, ভদ্র মানুষ। তাদের সঙ্গে আমার এবং আমার পরিবারের ভালো সম্পর্ক রয়েছে। নির্বাচনী ক্যাম্পেইনের সময় আমাদের একে অপরের সঙ্গে একাধিকবার দেখা হয়েছে। আশা করি ভবিষ্যতেও এই সুসম্পর্ক বজায় থাকবে। তিনি বলেন, বহু বছর ধরে আমরা একটি ভালো নির্বাচনের অপেক্ষায় ছিলাম। আমরা চাই ১২ তারিখে নির্বাচনটি যেন সুন্দর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে কেউ যদি দুর্ব্যবহার করে, তা আমি এবং আমার দল সহ্য করব না। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রতিক একটি ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, গতকালের ঘটনার বিষয়ে আমি আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। রাঙ্গুনিয়ার ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ১২ তারিখে কেউ যেন কোনো কানকথায় বিভ্রান্ত না হন। সবাই সাহস নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন। আমি আশা করব অন্যান্য রাজনৈতিক দলগুলোও ধৈর্য ধরবেন এবং মাথা ঠান্ডা রাখবেন। তিনি বলেন, আমরা জানি না কারা ষড়যন্ত্র করছে বা কেন করছে। তবে এখন পর্যন্ত নির্বাচনের জন্য একটি সুন্দর পরিবেশ বিরাজ করছে। আমরা চাই পুরো নির্বাচনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক। ভোটকেন্দ্রে কোনো বাধা থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আইন-শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী মাঠে রয়েছে এবং তারা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। তারা আমাদের আশ্বস্ত করেছে যে ভোটকেন্দ্রে কোনো সমস্যা হবে না এবং সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারবে। দাঁড়িপাল্লা প্রতীকের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, যে হামলার কথা বলা হয়েছে, সে বিষয়ে ইতোমধ্যে একটি মামলা করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে। আমরা চাই কেউ কোনো উস্কানিমূলক বক্তব্য না দিক। অনেক সময় উত্তেজনার কারণে একটি কথা বড় প্রতিক্রিয়ার জন্ম দেয়। নিজের বিষয়ে তিনি বলেন, আমাকে কেউ গালি দিলেও আমি সহ্য করব। রাজনীতিতে অনেক কিছু সহ্য করতে হয়। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, বৌদ্ধ ও খ্রিস্টান ভাইয়েরা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, সে জন্য আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিয়েছে। যেসব এলাকায় তাদের বসবাস বেশি, সেখানে সেনাবাহিনী ইতোমধ্যে ক্যাম্প স্থাপন করেছে। এতে তারা নিশ্চিন্তে ভোটকেন্দ্রে যেতে পারবেন। জরিপ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, জরিপের কথা শুনে আমি বিশ্বাস করি না। অনেক ধরনের ভুয়া খবর ছড়ায়। আমি বিশ্বাস রাখতে চাই রাঙ্গুনিয়া ও সারাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন হবে। এখন পর্যন্ত কোনো আশঙ্কা দেখছি না।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited