শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০১:৫৯ পিএম, ২০২০-০৮-১৯
করোনা ভাইরাসে আক্রান্ত রাউজানের সংসদ সদস্য ও উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।
বুধবার (১৯ আগস্ট) সকালে সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর সন্তান ফারাজ করিম বলেন, ঢাকার অ্যাপোলো হাসপাতালে তাঁকে ভর্তি করা হবে।
এর আগে সর্দি-জ্বর থাকায় সোমবার (১৭ আগস্ট) সকালে নমুনা দিয়েছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী। সন্ধ্যায় তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর তিনি শহরের বাসায় আইসোলেশনে ছিলেন। মঙ্গলবার (১৮ আগস্ট) তাঁর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা হয়েছে।
করোনা সংক্রমণের শুরু থেকে এবিএম ফজলে করিম চৌধুরী রাউজানে ত্রাণ সামগ্রী বিতরণ, করোনা আক্রান্তদের জন্য আইসোলেশন সেন্টার স্থাপনসহ নানা কার্যক্রম পরিচালনা করেন। গত ১৩ আগস্ট থেকে জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচিতেও ব্যস্ত ছিলেন তিনি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited