শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৭:০৮ পিএম, ২০২৬-০১-২১
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনের প্রতিদ্বন্দ্বী ৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে রির্টার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বরাদ্দকৃতদের মধ্যে একমাত্র স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে ফুটবল, বিএনপি মনোনীত দীপেন দেওয়ানকে ধানের শীর্ষ, জাতীয় পার্টি মনোনীত অশোক তালুকদার – লাঙ্গল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত জুঁই চাকমা – কোদাল, খেলাফত মজলিস মনোনীত আবু বকর সিদ্দিক – রিক্সা, ইসলামী আন্দোলন মনোনীত জসিম উদ্দিন – হাতপাখা, গণঅধিকার পরিষদ মনোনীত মো. আবুল বাশার (বাদশা) – ট্রাক প্রতীক বরাদ্দ দেওয়া হয়। রির্টার্নিং অফিসার নাজমা আশরাফী সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন এবং এই বিষয়ে সকল প্রতিদ্বন্দ্বীর সহযোগিতা কামনা করেছেন।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited