শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৬:৫৭ পিএম, ২০২৬-০১-১৫
কক্সবাজারের চকরিয়ায় একটি বিদেশি পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) জেলা পুলিশের গণমাধ্যম মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস এ তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের মধ্যম পালাকাটা কালাচাঁন পাড়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশে মজুদ রাখার অভিযোগে খুরশিদা বেগম নামের এক নারীকে আটক করা হয়। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী স্বীকার করেন তার মেয়ের জামাই বাপ্পীর বসতঘরে অস্ত্র রাখা আছে, পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পালাকাটা ইমাম উদ্দিন পাড়ায় বাপ্পীর বসতঘরে তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক খুরশিদা বেগম (৩৬) পালাকাটার মো. নুরুল হকের স্ত্রী। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited