চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

শীতের তীব্রতায় চট্টগ্রামের হাসপাতালগুলোতে বাড়ছে শিশু রোগীর চাপ

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৩০ পিএম, ২০২৬-০১-১২

শীতের তীব্রতায় চট্টগ্রামের হাসপাতালগুলোতে বাড়ছে শিশু রোগীর চাপ

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে শিশু রোগীর চাপ বেড়েছে। শ্বাসকষ্ট, সর্দি-কাশি, জ্বর, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিনই উল্লেখযোগ্যসংখ্যক শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। চিকিৎসকদের মতে, চলতি শীতে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় দুই থেকে তিন গুণ পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বেশি ভুগছে পাঁচ বছরের নিচের শিশুরা। সারা দেশের মতো চট্টগ্রামেও গত কয়েক সপ্তাহ ধরে মৌসুমি বায়ুর প্রভাবে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। বিশেষ করে ভোর ও রাতে শীত বেশি থাকছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত ৯টায় চট্টগ্রামের তাপমাত্রা ছিল ২২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সম্প্রতি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ঘুরে দেখা গেছে, শীত বাড়ার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট, সর্দি-কাশি ও ডায়রিয়ার রোগী বাড়ছে। একই চিত্র চট্টগ্রামের প্রায় সব বড় হাসপাতালেই। পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারেও ঠান্ডাজনিত রোগীর চাপ বেড়েছে। চমেক হাসপাতালের তথ্য বলছে, গত সেপ্টেম্বর ও অক্টোবরে শূন্য থেকে পাঁচ বছর বয়সী দেড় হাজারের বেশি শিশু সেখানে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে প্রায় ৩ শতাংশ নিউমোনিয়া ও ৬ শতাংশ ডায়রিয়ায় আক্রান্ত ছিল। ডিসেম্বরে নিউমোনিয়ার রোগী কিছুটা কমলেও বর্তমানে শ্বাসকষ্ট ও ডায়রিয়ার রোগী বেশি আসছে। বর্তমানে চমেক হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের দুটি ইউনিটে দেড়শর বেশি শিশু ভর্তি রয়েছে। ভর্তি রোগীদের মধ্যে নিউমোনিয়া ও ডায়রিয়ার রোগীর সংখ্যাই বেশি। চমেক হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মুসা বলেন, সাধারণত শীতের শুরু ও শেষের দিকে নিউমোনিয়ার প্রকোপ বেশি থাকে। বর্তমানে নিউমোনিয়ার তুলনায় ডায়রিয়ার রোগী বেশি দেখা যাচ্ছে। চমেকের পাশাপাশি চট্টগ্রামের মা ও শিশু হাসপাতাল এবং চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে শীতকালীন রোগে আক্রান্ত শিশু রোগীর চাপ অন্য সময়ের তুলনায় বেশি। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের সহকারী অধ্যাপক ডা. ফাহিম হাসান রেজা বলেন, গত কয়েক সপ্তাহ ধরে বহির্বিভাগে শিশু রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত শিশুরা বেশি আসছে। ডায়রিয়ার রোগীর সংখ্যাও তুলনামূলক বেশি। শীতের এই সময়ে শিশুদের পাশাপাশি ঝুঁকিতে রয়েছেন ৬০ বছরের বেশি বয়সী মানুষ এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তরা। চমেক হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ দিদারুল আলম বলেন, শীতকালে কমন কোল্ড, ব্রংকিওলাইটিস, ভাইরাল ফ্লু ও নিউমোনিয়ার রোগী বাড়ে। সম্প্রতি অ্যাজমা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ও চিকিৎসকের চেম্বারে রোগীর ভিড় ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে। ডায়াবেটিস, কিডনি ও একাধিক রোগে আক্রান্ত প্রবীণদের জটিলতা বেশি দেখা যাচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় এবং ধুলাবালির পরিমাণ বাড়ায় শ্বাসতন্ত্রের সংক্রমণ দ্রুত ছড়ায়। এসময় শিশুদের গরম কাপড় পরানো, মাথা ঢেকে রাখা, কুসুম গরম পানি পান করানো এবং অহেতুক বাইরে না নেওয়ার বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে। ঠান্ডা লাগলে বা কাশি হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত নয়। পাশাপাশি শ্বাসকষ্ট বা অ্যাজমার সমস্যা আছে– এমন দুই বছরের বেশি বয়সী শিশু ও ৬০ বছরের বেশি বয়সীদের ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়ার টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর