শিরোনাম
পটিয়া প্রতিনিধি : | ০৪:৪২ পিএম, ২০২৬-০১-১১
চট্টগ্রামের পটিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. ইমন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু নয়ন (২০) গুরুতর আহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার বাইপাস এলাকার ইন্দ্রপুল অংশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। নিহত ইমন চন্দনাইশ উপজেলার কনঞ্চননগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আহত নয়ন একই এলাকার মো. জসিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে দুই বন্ধু বাড়ি ফেরার পথে পটিয়া বাইপাস এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ইমন মারা যান। গুরুতর আহত অবস্থায় নয়নকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পটিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। দুর্ঘটনার কারণ ও ঘাতক বাস শনাক্তে তদন্ত চলছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited