শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:৩৪ পিএম, ২০২৬-০১-০৪
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বাকলিয়া থানার এসআই মনজুরুল আলম ভূঞাঁ, এসআই শফিউল আলম ও এসআই এ কে এম জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। বাদী মো. সেলিমের দায়ের করা এজাহারের ভিত্তিতে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. জোবায়ের (২৮) ও নয়ন শীল (২৯)। জোবায়েরের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এবং নয়ন শীলের বাড়ি ফটিকছড়ি উপজেলায়। তবে তারা বর্তমানে বাকলিয়া থানা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
গ্রেফতার জোবায়ের ও নয়ন নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৪৪৭, ৪৪৮, ৪২৭, ৩৮৫ ও ৩৪ ধারায় রুজু করা হয়েছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited