শিরোনাম
কুতুবদিয়া প্রতিনিধি :: | ০৬:০৬ পিএম, ২০২৬-০১-০১
কক্সবাজারের কুতুবদিয়ায় পারিবারিক বিরোধের জেরে ঘরে ঢুকে তপসি দাস (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কালীচরণ দাস (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের কুমিরার ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তপসি দাস ওই এলাকার প্রবাদ দাসের স্ত্রী। আর আটক কালীচরণ দাস একই এলাকার শুক্কুর দাসের ছেলে এবং নিহতের চাচাতো ভাই।
স্থানীয়রা ও নিহতের পরিবার জানায়, প্রতিদিনের মতো নিজ ঘরে কাজ করছিলেন তপসি দাস। হঠাৎ করে তার চাচাতো ভাই কালীচরণ দাস ঘরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই সে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। গুরুতর আহত অবস্থায় তপসি দাস ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনার সময় আশপাশের লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে অভিযুক্ত কালীচরণ দাস পালিয়ে যায়। পরে স্টিমারঘাট এলাকা থেকে জনতার সহায়তায় তাকে আটক করে কুতুবদিয়া থানা পুলিশ।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অভিযুক্তকে আটক করে থানায় নেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited