চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সামাজিক দায়বদ্ধতা থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলে ভারতের আজমল গ্রুপ শিক্ষাক্ষেত্রে বিপ্লব নিয়ে এসেছে: আচার্য ড. পানিসারি

মিলন লস্কর, শিলচর (ভারত) :    |    ০৮:৩১ পিএম, ২০২৫-১২-৩১

সামাজিক দায়বদ্ধতা থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলে  ভারতের আজমল গ্রুপ শিক্ষাক্ষেত্রে বিপ্লব নিয়ে এসেছে: আচার্য ড. পানিসারি

গুয়াহাটি, আসাম(ভারত)  ৩১ ডিসেম্বর: আজমল পরিবারের মধ্যে সততা,নিষ্ঠা এবং ধর্মপরায়ণা থাকায় উত্তরপূর্ব ভারতের আসাম রাজ্যের  হোজাইর মত  ছোট্ট জেলার আলিনগর থেকে যাত্রা করে  দুবাই হয়ে আজ সুগন্ধী ব্যবসায় আজমল গ্রুপ  আন্তর্জাতিকস্তরে এক সুপরিচিত জনপ্রিয় ব্রেন্ড। এই পরিবার তাদের সামাজিক দায়বদ্ধতা থেকে হোজাই সহ সারা রাজ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খোলে শিক্ষার ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে।

বুধবার আসামের  হোজাইস্থিত মরিয়ম আজমল উইম্যান্স কলেজ অব সায়েন্স এন্ড টেকনোলজি  প্রাঙ্গনে ২০২৫ সালে আজমল সোপার -৪০ প্রকল্পের মাধ্যমে নিট ও জেইই পরীক্ষায় সফলতা অর্জনকারী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত মন্তব্য করেন গুয়াহাটির রয়েল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের আচার্য ড. অশোক কুমার পানসারি। তিনি আরও বলেন,মানুষ অর্থ ও যশের পেছনে অন্ধের মত ছুটছে। কিন্তু সবকিছুই ক্ষণস্থায়ী। একমাত্র কর্মই স্থায়ী। আজমল পরিবার শিক্ষা  এবং সমাজসেবায় যে নজির রেখে যাচ্ছে, তারজন্য তারা শতশত বছর মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

ড. পানসারি সংবর্ধিত ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, শুধু ডাক্তার, ইন্জিনিয়ার, আইএএস, আইপিএস, বিচারক হলে হবে না তাদের নিজ নিজ পেশায় দক্ষ হয়ে উঠতে হবে। পাশাপাশি মানবিক মানুষ হয়ে প্রতিবেশী গরীব-দুঃখীদের পাশে দাড়াতে হবে।নিজের মা-বাবার  স্বপ্ন পূরণ সহ আজমল ফাউন্ডেশনের  প্রতি তাদের কৃতজ্ঞ হতে হবে।ড.পানসারি অনুষ্ঠানে উপস্থিত সমবেত ছাত্রছাত্রীদের মাদক ও নেশাদ্রব্য থেকে দূরে থাকার আহ্বান জানান।

এদিনের অনুষ্ঠানে আজমল সুপার -৪০ -র মাধ্যমে অসম সহ দেশের বিভিন্ন প্রান্তের প্রথম সারির মেডিকেল এবং ইন্জিনিয়ারিং কলেজে স্থান পাওয়া ছয় শতাধিক  কৃতি ছাত্রছাত্রী সহ আজমল ফাউন্ডেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে আইনের ডিগ্রি  ও বি এড ডিগ্রিধারী ছাড়াও আইনী এবং প্রশাসনিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিযুক্তিপ্রাপ্তদেরও সংবর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানে আজমল গ্রুপের চেয়ারম্যান আমিরুদ্দিন আজমল,  ট্রস্টি বদরুদ্দীন আজমল,সিরাজ উদ্দিন আজমলও ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সবাইকে সমাজ ও দেশের সম্পদ হয়ে উঠার আবান জানান।সংবর্ধনা অনুষ্ঠানে হোজাইর আরেক কৃতি সন্তান তথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুগন্ধী ব্যবসায়ী মোস্তাক আনফর সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মোস্তাক আনফর বলেন,আজমল পরিবারের ধর্মপরায়ণতা, একতা, ভালবাসা,সমাজের প্রতি দায়বদ্ধতা সর্বোপরি মানবতা এবং ইনসানিয়তের জন্য  অসমকে বিশ্বের দরবারে নিয়ে যেতে সক্ষম হয়েছে।এই পরিবারের সদস্যদের অনুপ্রেরণা পেয়ে তিনিও আজ সুগন্ধি ব্যবসায় প্রতিষ্ঠিত হতে পেরেছেন  বলে অকপটে স্বীকার করে নেন।
আজমল ফাউন্ডেশনের ডিরেক্টর ড. খসরুল ইসলাম বলেন,অসমের দরিদ্র অথচ মেধাসম্পন্ন শিক্ষার্থীদের চিকিৎসক ও প্রকৌশলী হবার স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে আজমল ফাউন্ডেশনের অধীনে " আজমল সুপার-৪০ " নামের একটি প্রকল্পের সূচনা করা হয়েছিল ২০১৬ সালে।মাত্র ৪০ জন প্রশিক্ষার্থী দিয়ে এর যাত্রা শুরু হয়েছিল।বর্তমানে এই প্রকল্প সর্বভারতীয় ক্ষেত্রে এক পৃথক পরিচয় গড়ে তুলতে সক্ষম হয়েছে।চলতি বছরে নিট পরীক্ষায় আজমল সুপার- ৪০ পুনরায় এক ঐতিহাসিক সফলতা লাভ করে।২০২৫ সালে ৫৬৩ জন উত্তীর্ণ হয়ে এক রেকর্ড সৃষ্টি করতে সক্ষম হয়েছে। চলতি বছরে অসম থেকে মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ২৫ শতাংশ ছাত্রছাত্রীই  আজমল সুপার -৪০ এর সৃষ্টি। খসরুল ইসলাম আরও জানান,এখন পর্যন্ত ১৮০০র অধিক  ছাত্রছাত্রী দেশের বিভিন্ন প্রান্তের মেডিকেল কলেজে অধ্যয়নের সুযোগ লাভ করেছে। জেইই-র মাধ্যমে আরও ২ শতাধিক শিক্ষার্থী ইন্জিনিয়ারিং প্রতিষ্ঠানে পাঠরত।

খসরুল আরও জানান,কৃতি শিক্ষার্থীদের অধিকাংশই আর্থিক দিক  দিয়ে দুর্বল পরিবারের। শিক্ষার্থীদের মেধা এবং স্বপ্নের কথা বিবেচনা করে আজমল ফাউন্ডেশন সম্পূর্ণ বিনামূল্যে কোচিং শিক্ষার সম্পূর্ণ খরচ সহ বৃত্তিরও ব্যবস্থা করেছিল।উল্লেখ্য,২০১৯ সালে ২২ জন,২০২০ সালে ৮২, ২০২১ সালে ১৫০, ২০২২ সালে ২৪০,২০২৩ সালে ৩৫০ এবং ২০২৪ সালে ৪৫০ জনের অধিক শিক্ষার্থী নিট উত্তীর্ণ হয়েছিল আজমল সুপার - ৪০ থেকে ।২০২৫ সালে জেইই -তে ৫৬৩ জন শিক্ষার্থীর সফলতা আজমল সুপার -৪০ এর জন্য এক গৌরবের বিষয়।প্রসঙ্গক্রমে ফাউডেশনের ডিরেক্টর খসরুল ইসলাম জানান,আজমল ফাউন্ডেশন পরিচালনাধীন রাজ্যের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে ৩২ হাজার ছাত্রছাত্রী বিভিন্ন স্ট্রিমে পড়াশুনা করছেন। এই প্রতিষ্ঠানগুলিতে শুধু মুসলিম নয় পাহাড়ি সমতলী সকল সম্প্রদায়ের পড়াশুনার সুযোগ রয়েছে।  এই সাফল্যের জন্য আজমল ফাউন্ডেশনের ট্রাস্টিরা শিক্ষক- শিক্ষিয়িত্রীদের নিষ্ঠা এবং কঠোর শ্রমের ভূয়সী প্রশংসা করেন।এদিন সকল কৃতি শিক্ষার্থী সহ শিক্ষক- শিক্ষয়িত্রীদের স্মারক এবং উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয় ।

আজমল ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে   হোজাই শহর এদিন উৎসবের আনন্দে মেতে উঠে। আসাম ছাড়াও  উত্তর পূর্ব ভারতের  বিভিন্ন রাজ্য থেকে ছাত্র অভিভাবক সহ ফাউন্ডেশন পরিচালিত প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকা মিলে দশ,হাজারের অধিক লোক সমাবেশ ঘটে।সবাইকে আজমল ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রাতরাশ ও দুপুরের আহার প্রদান  করা হয়।

 

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর