শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৪:৫৫ পিএম, ২০২৫-১২-৩০
চট্টগ্রামের কাউখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে কাউখালী থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় একটি পিকআপ গাড়ীসহ একজন আসামীকে গ্রেফতার করা হয়। গত ২৯ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে, মাননীয় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় পরিচালিত চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক চৌধুরী–এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) ভবতোষ শীল ও এসআই (নিঃ) সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্স এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় কাউখালী থানাধীন রাবারবাগান ফরেনার্স পুলিশ চেকপোস্টের সামনে পাকা সড়কে একটি পিকআপ গাড়ী তল্লাশি করা হয়। তল্লাশিকালে গাড়ীটির ভিতর থেকে ২৬টি সাদা প্লাস্টিকের বস্তায় স্যালাইনের প্যাকেটের আড়ালে লুকানো মোট ৬৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৩ লক্ষ ২৫ হাজার টাকা। ঘটনাস্থল থেকে পিকআপ গাড়ীর চালক অনুপ দত্ত (৩১), পিতা- গকুল দত্ত, সাং- কেয়াগড়, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রামকে আটক করা হয়। এ ঘটনায় কাউখালী থানায় মামলা নং-১০, তারিখ ৩০/১২/২০২৫ ইং, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনীর ২৪(গ)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited