চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

মেডিকেল কলেজে ভর্তির গৌরব অর্জন, সংবর্ধনায় ভাসল বরুমছড়া ছমদিয়া প্রাইমারি স্কুলের কৃতি শিক্ষার্থী

এস এম সালাহউদ্দিন, আনোয়ারা    |    ০৮:৩০ পিএম, ২০২৫-১২-২৯

মেডিকেল কলেজে ভর্তির গৌরব অর্জন, সংবর্ধনায় ভাসল বরুমছড়া ছমদিয়া প্রাইমারি স্কুলের কৃতি শিক্ষার্থী

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মুশফিকা আহমেদ চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে এক আনন্দঘন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হিন্দোল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতার উদ্দিন ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আবু সুফিয়ান। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এসএমসি’র সাবেক সভাপতি আবু মোহাম্মদ রাশেদ চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ শহীদুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হিন্দোল বারী বলেন, একটি প্রাথমিক বিদ্যালয় থেকেই একজন শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া নিঃসন্দেহে গর্বের বিষয়। মুশফিকার এই অর্জন শুধু তার পরিবারের নয়, পুরো বিদ্যালয় ও এলাকার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি আরও বলেন, প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের সঠিক পরিচর্যা, নিয়মিত পাঠদান ও অভিভাবকদের সচেতনতার মাধ্যমেই এমন সফলতা অর্জন সম্ভব। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের চিকিৎসক, প্রকৌশলী ও দেশ গড়ার কারিগর হবে। বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, মুশফিকা আহমেদের এই সাফল্য বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে। তাঁরা শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে অধ্যবসায়ের সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থী মুশফিকা আহমেদ তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, এই বিদ্যালয় থেকেই আমার শিক্ষাজীবনের হাতেখড়ি। শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও বাবা মায়ের অনুপ্রেরণার কারণেই আজ এই সাফল্য অর্জন করতে পেরেছি। আমি চাই ভবিষ্যতে একজন মানবিক চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে মুশফিকা আহমেদকে ফুল, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর