শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৮:৩২ পিএম, ২০২৫-১২-২৮
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন বাশঁখালীর গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লেয়াকত আলী।
রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লেয়াকত আলী চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। ২০০৩ থেকে ২০০৮ সাল এবং ২০১৭ সাল থেকে ২০২২ সালে তিনি গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
২০২২ সালে রাষ্ট্রদ্রোহের মামলার পর তাঁকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। ২০২৫ সালে হাইকোর্টের রায়ের মাধ্যমে তিনি পদ ফিরে পান।
লেয়াকত আলী সাংবাদিকদের বলেন, ‘দলের দুঃসময়ে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে ছিলাম। তাঁরা চাচ্ছেন আমি প্রার্থী হই।
মানুষের জন্য কাজ করতে চাই। আজ পদত্যাগপত্র জমা দিচ্ছি, সোমবার মনোনয়নপত্র জমা দেব’।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর সন্তান ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited