শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৮:১৬ পিএম, ২০২৫-১২-২৪
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) বিশেষ অভিযানে ১৭০ পিস শীতের কম্বলসহ একটি পিকআপ গাড়ি আটক করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার-৪৪ থেকে আনুমানিক ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মৌলভীকাটা পাকা সড়কে অভিযান চালিয়ে কম্বলবোঝাই পিকআপটি আটক করা হয়। কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারার মধ্যেই সীমাবদ্ধ নয়; মাদক ও চোরাচালান প্রতিরোধেও আমরা সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে ভবিষ্যতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, আটককৃত শীতের কম্বল ও পিকআপ গাড়ির বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা জোরদার করার পাশাপাশি মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। বিজিবির ধারাবাহিক অভিযানে সীমান্ত এলাকায় অপরাধ প্রবণতা কমে আসায় স্থানীয়দের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited