চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

পাহাড়তলি রেলওয়ে ওয়ার্কশপে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৫৯ পিএম, ২০২৫-১২-২৪

পাহাড়তলি রেলওয়ে ওয়ার্কশপে অগ্নিকাণ্ড

চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ের পাহাড়তলি ওয়ার্কশপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ওয়ার্কশপের পুরোনো স্ক্রাপ মালামালে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, রাত ৯টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৯টা ৪৩ মিনিটে আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় রাত ১০টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। রেলওয়ে সূত্র জানায়, পাহাড়তলি ওয়ার্কশপের সিএইচআর শপে স্তূপ করে রাখা পুরোনো স্ক্রাপ মালামালে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও আনসার সদস্যরা ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়। রেলের একটি সূত্রের দাবি, ওই এলাকায় বর্তমানে কোনো কাজ চলমান নেই এবং বৈদ্যুতিক সংযোগও নেই। সে কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা কম। এ ঘটনায় পরিকল্পিতভাবে আগুন লাগানোর আশঙ্কাও প্রকাশ করেছেন কেউ কেউ। তবে রেলের আরেকটি সূত্র জানায়, নিলামে বিক্রি হওয়া স্ক্রাপ মালামাল গ্যাস হোল্ডার দিয়ে কেটে টুকরো করার কাজ চলছিল। এ সময় আগুনের ফুলকি বা তাপ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বাংলাদেশ রেলওয়ে পাহাড়তলির বিভাগীয় তত্ত্বাবধায়ক (কারখানা) মোস্তফা জাকির হাসান বলেন, ওয়ার্কশপের পুরোনো স্ক্রাপ মালামালে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ঘটনাটি নাশকতা না কি দুর্ঘটনা তা জানতে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে বক্তব্য পাওয়া যায়নি।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর