চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বছরে ২০ লাখ মৃত্যু, লিভার রোগে বাংলাদেশেও বাড়ছে ঝুঁকি : চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৩১ পিএম, ২০২৫-১২-২১

বছরে ২০ লাখ মৃত্যু, লিভার রোগে বাংলাদেশেও বাড়ছে ঝুঁকি : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিশ্বজুড়ে প্রতিবছর প্রায় ২০ লাখ মানুষ লিভার রোগে মারা যান, যা মোট মৃত্যুর প্রায় ৪ শতাংশ। বাংলাদেশে এই সংকট আরও গভীর হচ্ছে। এ পরিস্থিতি থেকে রক্ষা পেতে সবচেয়ে জরুরি হলো সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপন। রোববার (২১ ডিসেম্বর) চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেল বে ভিউয়ের মেজবান হলে অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশ (এসএলবিডি)-এর ১৯তম বার্ষিক আন্তর্জাতিক লিভার রোগ বিষয়ক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মেয়র। ডা. শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশে আনুমানিক ৮০ লাখ মানুষ দীর্ঘমেয়াদি হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত। পাশাপাশি নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (এনএএফএলডি) মহামারি আকারে ছড়িয়ে পড়েছে, যা বর্তমানে দেশের প্রায় এক-তৃতীয়াংশ মানুষের মধ্যে বিদ্যমান। তিনি বলেন, এসব রোগ শুধু পরিসংখ্যান নয়; এগুলো দেশের স্বাস্থ্যব্যবস্থা, অর্থনীতি ও সামগ্রিক উৎপাদনশীলতার ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে। বাংলাদেশে লিভার রোগ এরইমধ্যে মৃত্যুর অষ্টম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। মেয়র আরও বলেন, বাংলাদেশের লিভার রোগ সংকটের পেছনে কয়েকটি নির্দিষ্ট কারণ রয়েছে। অনিরাপদ চিকিৎসা পদ্ধতি, প্রাপ্তবয়স্কদের মধ্যে টিকাদানের ঘাটতি, দেরিতে রোগ শনাক্তকরণ এবং পর্যাপ্ত স্ক্রিনিংয়ের অভাব পরিস্থিতিকে জটিল করে তুলছে। অধিকাংশ রোগী সিরোসিস বা লিভার ক্যানসারের মতো জটিল পর্যায়ে পৌঁছানোর পর চিকিৎসকের শরণাপন্ন হন, ফলে চিকিৎসা কঠিন হয়ে পড়ে। দ্রুত নগরায়নের প্রভাব তুলে ধরে তিনি বলেন, চট্টগ্রামের মতো বড়ো শহরে জীবনযাত্রায় বড়ো পরিবর্তন এসেছে। শারীরিক নিষ্ক্রিয়তা, স্থূলতা ও ডায়াবেটিসের হার বাড়ছে, যা সরাসরি মেটাবলিক ডিজঅর্ডার ও ফ্যাটি লিভার রোগ বৃদ্ধিতে ভূমিকা রাখছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়িত্ব প্রসঙ্গে ডা. শাহাদাত হোসেন বলেন, সিটি কর্পোরেশনের মূল লক্ষ্য প্রতিরোধমূলক ও প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এ লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি, প্রাপ্তবয়স্কদের টিকাদানে উৎসাহ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম জোরদারের অঙ্গীকার করেন তিনি। এএসএলবিডি’র গবেষণা, বিশেষায়িত প্রশিক্ষণ ও আন্তর্জাতিক সহযোগিতার প্রশংসা করে মেয়র বলেন, এ ধরনের বৈজ্ঞানিক সম্মেলন শুধু একাডেমিক আলোচনা নয়; এখান থেকেই তথ্যভিত্তিক ও কার্যকর জনস্বাস্থ্য নীতি প্রণয়নের ভিত্তি তৈরি হয়। সমাপনী বক্তব্যে তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি)–৩-এর লক্ষ্য ৩.৩ অনুযায়ী ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নির্মূলে সরকার, চিকিৎসক সমাজ ও নাগরিক সমাজকে একযোগে কাজ করতে হবে। প্রতিকারমূলক চিকিৎসার পাশাপাশি প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যনীতিতে গুরুত্ব না দিলে প্রতিরোধযোগ্য লিভার রোগে মানুষের প্রাণহানি বন্ধ করা সম্ভব হবে না। অনুষ্ঠানে এএসএলবিডি’র সভাপতি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, সাধারণ সম্পাদক ডা. আবদুল্লাহ আল মাহমুদ, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিনসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষক, লিভার রোগ বিশেষজ্ঞ, গবেষক এবং বিভিন্ন জেলা থেকে আগত চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর