শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৯:১৯ পিএম, ২০২৫-১২-১৮
চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠান কদম মোবারক মুসলিম এতিমখানা’র কার্যকরী পরিষদ নির্বাচন–২০২৫ আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
নির্বাচন কমিশন–২০২৫ সূত্রে জানা গেছে, প্রচার ও পাঠাগার সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোঃ ইমরান হোসেন ও ওয়াকিল আহমদ সিকদার।
এ ছাড়া সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীরা হলেন— মোঃ আবদুল কাদের, মোঃ আবছার উদ্দিন চৌধুরী, এডভোকেট মোঃ আকতার, কাজী বেলাল উদ্দিন, আলহাজ্ব এমদাদুল আজিজ চৌধুরী, শাহ আলম চৌধুরী, মোঃ হুমায়ুন খান, এস. এম সালাউদ্দিন ও এ. আর. এম শামিম উদ্দিন।
এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, কয়েকটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গত ১৮ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত প্যাডে এসব নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন—
সহ-সভাপতি পদে হাফেজ মোঃ আমান উল্লাহ, মুজিবুল হক সিদ্দিকী ও এস. এম মোর্শেদ হোসেন।
সাধারণ সম্পাদক পদে ডা. পারভেজ ইকবাল শরীফ। অর্থ সম্পাদক পদে ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী। শিক্ষা সম্পাদক পদে মোঃ সানা উল্লাহ। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ আলা উদ্দিন আলী নূর।
নির্বাচন কমিশন–২০২৫ কদম মোবারক মুসলিম এতিমখানা, চট্টগ্রাম সূত্রে জানানো হয়, অবশিষ্ট পদগুলোর নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited