চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চবিতে ২৪তম আন্তর্জাতিক গণিত সম্মেলন শুরু

চবি প্রতিনিধি :    |    ০৭:৫৭ পিএম, ২০২৫-১২-১৮

চবিতে ২৪তম আন্তর্জাতিক গণিত সম্মেলন শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) গণিত বিভাগের উদ্যাগে এবং বাংলাদেশ গণিত সোসাইটির সহায়তায় দুই দিনের ২৪তম আন্তর্জাতিক গণিত সম্মেলন শুরু হয়েছে।
 বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)  চবি মেরিন সায়েন্সস অ্যান্ড ফিশারিজ অনুষদ অডিটোরিয়ামে কনফারেন্সের উদ্বোধনী সেশন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, বিশেষ অতিথি চবি  উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল আমীন।
প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, গণিত চবির অন্যতম সমৃদ্ধ একটি বিভাগ। গবেষণায় এ বিভাগের অনন্য অবদান রয়েছে। বিশ্ববিদ্যালয় হচ্ছে একাডেমিক এক্সিলেন্সের জায়গা, গবেষণামূলক কার্যক্রমের কেন্দ্রবিন্দু। এজন্য আমরা এসব কার্যক্রমকে সব সময় উৎসাহিত করি। আমাদের বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সর্বোচ্চ একাডেমিক পরিবেশ বিরাজ করছে। প্রায় প্রতিদিন গবেষণামূলক সভা-সেমিনারসহ নানা কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয় খুব নানন্দিক সৌন্দর্যে ভরপুর, আমরা চেষ্টা করছি এর সাথে একাডেমিক এক্সিলেন্স যোগ করতে। 
উপাচার্য বলেন, গণিত ছাড়া আমাদের জীবন অচল। আমাদের সামাজিক ও অর্থনৈতিক জীবন পরিচালনার ক্ষেত্রে গণিতের গুরুত্ব অপরিসীম। এজন্য এ ধরনের প্রোগ্রাম গণিতের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলবে পাশাপাশি গবেষণায় সহযোগিতা করবে। আশা করি এ কনফারেন্স থেকে নতুন নতুন ভাবনা, ধারণা উঠে আসবে, যেটি গণিত খাতকে আরও সমৃদ্ধ করবে। এ কনফারেন্সের সার্বিক সফলতা কামনা করছি।
উদ্বোধকের বক্তব্যে ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম বলেন, গণিত খুবই শক্তিশালী বিভাগ। গণিত শুধুমাত্র নাম্বার ও ফরমুলার মধ্যে সীমাবদ্ধ নয়, গণিত হচ্ছে যুক্তি, এটি চিন্তাকে স্পষ্ট করে। গণিত বিজ্ঞানের ভিত্তি। প্রকৌশল, প্রযুক্তি, অর্থনীতি ও ব্যবসাসহ অনেক কিছুরই মূল হচ্ছে গণিত। বর্তমান যুগ হচ্ছে ডাটা সায়েন্স ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের, এসব নির্ভর করছে গণিতের ওপর। গাণিতিক সঠিক ভাবনা ছাড়া এসব ক্ষেত্রে গবেষণা সম্ভব না। 

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর