চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

কক্সবাজারে ৬০ একর বনভূমি উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি:    |    ০৮:১৮ পিএম, ২০২৫-১২-১৭

কক্সবাজারে ৬০ একর বনভূমি উদ্ধার

জেলার রামু উপজেলায় আজ বেদখল হয়ে যাওয়া ৬০ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। 
এ সময় বন ধ্বংস করে পাহাড় কেটে গড়ে তোলা পানের বরজ, সুপারি বাগান ও নানা ধরনের সবজি খেত সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। 
আজ বুধবার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগ এ অভিযান চালায়।  
এ অভিযানের নেতৃত্ব দেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবদুল্লাহ আল মামুন।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে প্রায় দুই'শ একর সংরক্ষিত বনভূমি দখল করে প্লট তৈরি করে। এসব বনভূমিতে গাছ ও পাহাড় কেটে পানের বরজ, সুপারিবাগান এবং বসতবাড়ি নির্মাণ করা হয়। পাশাপাশি এ চক্রটি দীর্ঘদিন ধরে সংরক্ষিত বনের ভেতর মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। বিষয়টি নজরে আসার পর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে এ অভিযান চালানো হয়। 
প্রসঙ্গত, কক্সবাজার জেলারএ এলাকাটি বাংলাদেশের স্থলভাগের বৃহত্তর স্থন্যপায়ী প্রাণী এশিয়ান হাতির আবাসস্থল ও বিচরণ ক্ষেত্র।
অভিযানে নেতৃত্ব দেওয়া কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন জানান, রামু উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বন বিভাগের দীর্ঘ পাঁচঘন্টা ব্যাপী অভিযানে খুনিয়াপালং ইউনিয়নে ৬০ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বনভূমিতে পুনরায় স্থান উপযোগী বনায়নের মাধ্যমে হাতির বিচরণ ও নিরাপদ প্রজনন ক্ষেত্রের সার্বিক সংরক্ষণে ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর