শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৪:৫৫ পিএম, ২০২৫-১২-১৭
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় রবি মৌসুমকে সামনে রেখে ৩ হাজার ৫ শত জন কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে।
১৭ ডিসেম্বর সকালে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেকের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে আয়োজিত বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বোরো হাইব্রিড ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। আসন্ন রবি মৌসুমে হাইব্রিড ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে উপজেলার মোট ৩ হাজার ৫ শত জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক বলেন, এই কর্মসূচির মাধ্যমে নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে। এর ফলে আগামী বোরো মৌসুমে ফলন বৃদ্ধি পাবে এবং কৃষকদের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত হবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited