চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

তপশিলের প্রতিবাদে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৪৫ পিএম, ২০২৫-১২-১৩

তপশিলের প্রতিবাদে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার প্রতিবাদে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ ও বন্দর থানা এলাকায় মিছিল করেছে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ। আজ শনিবার কিছুসংখ্যক নেতাকর্মী ছাত্রলীগের ব্যানার নিয়ে মিছিল করতে দেখা যায়। ছাত্রলীগের মিছিলের দুটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তৎপর হয় পুলিশ।
ভিডিওতে দেখা যায়, ভোরের হিমেল সকালে ছাত্রলীগের ১০ থেকে ১২ নেতাকর্মী ‘অবৈধ তপশিল, মানি না, মানব না’, ‘শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘অবৈধ রায় মানি না, মানব না’- ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। তাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিলের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন।
নগরীর পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল নগরের ২ নম্বর গেট থেকে প্রবর্তক মোড় সড়কে করেই পালিয়ে যায়। কারা মিছিলে অংশ নিয়েছে তাদের শনাক্ত করে আটক করতে অভিযান চলছে।
বন্দর থানার ওসি মোস্তফা আহম্মেদ বলেন, বন্দর থানাধীন কোন এলাকায় মিছিলটি হয়েছে তা শনাক্ত করার কাজ চলছে। কারা মিছিল করেছে তাদের খোঁজ করা হচ্ছে। সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। 
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। তারপর প্রথমে ছাত্রলীগ ও পরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। তারপর থেকেই হঠাৎ চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল শুরু করে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে তপশিল ঘোষণা করে কমিশন। তপশিল ঘোষণার পর এই প্রথম চট্টগ্রামে ঝটিকা মিছিল করল ছাত্রলীগ। এর আগে গত ১০ ডিসেম্বর নগরের কোতোয়ালি থানার সিআরবি এলাকায়ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল হয়। গত ২৯ নভেম্বরও নগরের চটেশ্বরী সড়ক এলাকায় মিছিল করে।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর