শিরোনাম
আমাদের ডেস্ক : | ০২:৩৯ পিএম, ২০২৫-১২-১১
এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ :
বান্দরবানের আলীকদম উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর ২০২৫) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আলীকদম সেনা জোনের নির্দেশনায় একটি বিশেষ টহল দল লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের চুচিলা মার্মা পাড়ায় এ অভিযান পরিচালনা করে।
গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রায় ২৫০ সিএফটি বিভিন্ন প্রকার কাঠ জব্দ করা হয়, যার বাজারমূল্য দুই লক্ষ চল্লিশ হাজার টাকারও বেশি বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে একটি সংগঠিত পাচারকারী চক্র সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে অবৈধ কাঠ পাচার করে আসছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
সেনাবাহিনী জানিয়েছে, অবৈধ কাঠ পাচারের মতো অপরাধ থেকে অর্জিত অর্থ প্রায়ই অসামাজিক ও অবৈধ গোষ্ঠীর নিকট প্রবাহিত হয়, যা স্থানীয় নিরাপত্তা, পরিবেশ এবং আইন-শৃঙ্খলার জন্য বড় হুমকি সৃষ্টি করে। এই অভিযানের ফলে পাচারকারী চক্রটি বড় ধরনের আর্থিক ও কৌশলগত ধাক্কা খেয়েছে বলেও জানা গেছে।
জব্দকৃত কাঠ ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট আইনগত প্রক্রিয়া অনুসরণ করে হস্তান্তর করা হয়েছে। আলীকদম সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ধ্বংস, অর্থনৈতিক অপরাধ ও রাষ্ট্রবিরোধী যে কোনো তৎপরতা দমনে সেনাবাহিনী সবসময় কঠোর অবস্থানে থাকবে এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
সেনা জোন এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছে এবং শান্তি-শৃঙ্খলা ও পরিবেশ রক্ষায় যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছে।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited