চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

আলীকদম বাজারে সেনা জোনের মনিটরিং অভিযান: অবৈধ স্থাপনা শনাক্ত, খাবার হোটেলে সতর্কতা

স্টাফ রিপোর্টার :    |    ০৭:০৮ পিএম, ২০২৫-১২-১০

আলীকদম বাজারে সেনা জোনের মনিটরিং অভিযান: অবৈধ স্থাপনা শনাক্ত, খাবার হোটেলে সতর্কতা

আলীকদম বাজারে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে মনিটরিং অভিযান পরিচালনা করেছে আলীকদম সেনা জোন। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৩১ বীর আলীকদম সেনা জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট তাফসির মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বাজারের বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা ও রাস্তা দখল করে গড়ে ওঠা দোকানপাট চিহ্নিত করে মালিকদের সতর্ক করা হয় এবং ফুটপাত দখলমুক্ত রাখতে দিকনির্দেশনা প্রদান করা হয়।

এসময় হোটেল জব্বারিয়া ও হোটেল ঝালবিতান পরিদর্শন করে খাবারের মান ও রান্নাঘরের স্বাস্থ্যঝুঁকি যাচাই করা হয়। রান্নাঘর অপরিষ্কার রাখা, নোংরা পরিবেশে খাদ্য সংরক্ষণসহ নানা অনিয়মের কারণে সংশ্লিষ্টদের মৌখিক সতর্কবার্তা প্রদান করে সেনাবাহিনী।

এছাড়া সরকারি ডাকবাংলোর পরিত্যক্ত জায়গায় বাজার কমিটি কর্তৃক নির্মিত অবৈধ স্থাপনা পরিদর্শন করে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া নির্মাণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ‘অর্কিট রেস্টুরেন্ট এন্ড আবাসিক হোটেল’ ও ‘দ্য দামতুয়া ইন’-এ অতিথিদের নিরাপত্তা ও হোটেল ব্যবস্থাপনা সংক্রান্ত দিকনির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা অমান্য করে বাজারের শৃঙ্খলা ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন লেফটেন্যান্ট তাফসির মাহমুদ। স্থানীয়রা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আশা প্রকাশ করেছেন।
 

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর