শিরোনাম
মহেশখালী প্রতিনিধি : : | ০৪:১১ পিএম, ২০২৫-১২-০৯
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে, সকালে উপজেলা পরিষদ চত্বরে দিবসটির আনুষ্ঠানিক শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম।
৯ ই ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০টার দিকে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে একটি সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ‘দুর্নীতি মুক্ত দেশ গড়ি’, ‘না করি না সহি দুর্নীতি’-এ ধরনের স্লোগানের মধ্যদিয়ে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান জানান।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আশীষ কুমার চক্রবর্তী'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন.. উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, মহেশখালী থানার তদন্ত অফিসার প্রতুল কুমার শীল, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন'সহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তৃতায় বলেন, ‘দুর্নীতি শুধু রাষ্ট্রীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করে না, এটি সামাজিক ন্যায়বিচারকে ক্ষতিগ্রস্ত করে এবং সাধারণ মানুষের অধিকার হরণ করে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তর থেকে সচেতনতা সৃষ্টি করতে হবে। সরকারি দপ্তরগুলোতেও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।’
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited