শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৬:৫০ পিএম, ২০২৫-১২-০৭
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুতসহ বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৭ ডিসেম্বর) নগরের জামাল খান ও আন্দরকিল্লা এলাকায় চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, জামাল খান রোডের রহমানিয়া কুলিং কর্নারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করা হচ্ছিল। এছাড়া অপরিচ্ছন্ন ফ্রিজে ঝাল খাবার সংরক্ষণ এবং বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে আন্দরকিল্লার কেন্ডি নামের একটি মিষ্টির দোকানে খোলা অবস্থায় জিলাপির সিরা রাখা ছিল, যেখানে মশা-মাছি ও ধুলোবালি পড়ে খাবার দূষিত হচ্ছিল। পাশাপাশি অবৈধভাবে ফুটপাত দখলের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জামাল খানের মনিষা ফার্মেসিতে বিক্রয়ের জন্য মেয়াদবিহীন তরল ও হালনাগাদ লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited