চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

জনসেবায় মনোযোগী হতে হবে চসিকের কর্মকর্তা-কর্মচারীদের: মেয়র ডা. শাহাদাত হোসেন 

রিপোর্টার    |    ০৬:৩৭ পিএম, ২০২৫-১২-০৭

জনসেবায় মনোযোগী হতে হবে চসিকের কর্মকর্তা-কর্মচারীদের: মেয়র ডা. শাহাদাত হোসেন 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ছয় দিনব্যাপী প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামকে ক্লিন–গ্রীন–হেলদি–সেফ সিটি হিসেবে গড়ে তুলতে চসিকের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে জনসেবার প্রতি আরও মনোযোগী ও দায়বদ্ধ হতে হবে।
রোববার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে বিভিন্ন পদে নিয়োগপ্রাপ্ত ৭০ জন কর্মকর্তা-কর্মচারীর প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মেয়র নবনিযুক্তদের সঙ্গে মতবিনিময় করেন এবং দাপ্তরিক কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মেয়র নবনিযুক্তদের কাছে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তারা সম্পূর্ণ স্বচ্ছভাবে, দ্রুততম সময়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করায় মেয়র ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। 
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দায়িত্ব গ্রহণের পর আমি উপলব্ধি করি, চট্টগ্রামকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার ভিশন বাস্তবায়নে মেধাবী, দক্ষ ও সৎ কর্মকর্তা-কর্মচারী প্রয়োজন। সে লক্ষ্যেই পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এবং ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ করে শতভাগ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগে কোনো ধরনের অবৈধ লেনদেন, স্বজনপ্রীতি,  তদ্বির, রাজনৈতিক, ধর্মীয় বা আঞ্চলিক পরিচয়ের কারণে বৈষম্য করা হয়নি। ফলে সুদূর কুড়িগ্রাম, ময়মনসিংহ, পটুয়াখালী, পাবনা থেকেও প্রার্থীরা চাকরির সুযোগ পেয়েছেন। আপনারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন—এখন দায়িত্বও সততার সঙ্গে পালন করতে হবে।” 
তিনি আরও বলেন, যথাসময়ে অফিসে উপস্থিত হতে হবে। সরকারি চাকরির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়ানুবর্তিতা। সময়মতো অফিসে না এলে জনসেবা ব্যাহত হয়, জনদুর্ভোগ সৃষ্টি হয়। 
তিনি আরও বলেন, আপনাদের মাঠপর্যায়ে এলাকায় এলাকায় নিয়মিত পরিদর্শন করতে হবে। জনগণের সমস্যা, পরিষেবা ঘাটতি, অবকাঠামোগত ত্রুটি—এসব বিষয় যাচাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। এলাকার প্রতিটি উন্নয়নকাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা নিশ্চিত করা আপনাদের দায়িত্ব।”
তিনি আবারও বলেন, জনগণের সঙ্গে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে। যারা কর প্রদান করেন, সেবার জন্য চসিকে আসেন—তাদের প্রতি সম্মান প্রদর্শন ও দ্রুত সেবা নিশ্চিত করা আপনাদের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব। 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।  

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর