শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ১২:২৬ পিএম, ২০২৫-১২-০৬
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সব দলের অংশগ্রহণে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে শঙ্কার কোনো অবকাশ নেই। যত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে, দেশের জন্য ততই মঙ্গল। তিনি আশা প্রকাশ করেন—সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের রায়প্রাপ্ত দলের কাছেই দায়িত্ব হস্তান্তর করা হবে। ৪ ডিসেম্বর রাতে ফটিকছড়ির নানুপুর মাদ্রাসার বার্ষিক মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে দায়ের হওয়া রিট প্রসঙ্গে তিনি বলেন, রিট করার অধিকার সবার আছে। সেই বিষয়ে সিদ্ধান্ত নিবে বিচার বিভাগ। তবে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নির্বাচন কমিশন (ইসি) ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এ সময় আরও উপস্থিত ছিলেন—ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ, মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ সালাউদ্দিন নানুপুরী, আল-মানাহিলের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন জমিরসহ আরও অনেকে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited