শিরোনাম
আমাদের ডেস্ক : | ০২:৩৯ পিএম, ২০২৫-১২-০৪
এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট (সকল) ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে আলীকদমে ৩য় দিনের মতো অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়েছে। আজ বুধবার (০৪ ডিসেম্বর ২০২৫) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজিস্ট) মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতিতে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ৫ জন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট অংশ নেন। একই দাবিতে উপজেলার সকল সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরতদের কর্মসূচি চলমান রয়েছে।
কর্মবিরতির কারণে সকাল থেকেই হাসপাতালের নিয়মিত সেবা ব্যাহত হয়। জরুরি স্বাস্থ্যসহ ল্যাবরেটরি সেবা, ডায়াগনস্টিক কার্যক্রম ও ওষুধ সরবরাহ প্রায় বন্ধ থাকায় চিকিৎসা নিতে আসা রোগীরা চরম ভোগান্তির মুখে পড়েন। বিশেষ করে রক্ত পরীক্ষা, ব্যথা নিয়ন্ত্রণ ও জরুরি ডায়াগনস্টিক করতে না পারায় অধিকাংশ রোগীকে ফিরিয়ে নিতে দেখা গেছে। এতে রোগী ও তাদের স্বজনদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়।
সংশ্লিষ্টরা দ্রুত দাবি বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্যসেবা স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছেন।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited