চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের এ যাবৎকালের সর্ববৃহৎ প্রস্তুতি : পুলিশ সুপার আবদুর রহমান 

বান্দরবান প্রতিনিধি :    |    ০১:৫৫ পিএম, ২০২৫-১২-০১

নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের এ যাবৎকালের সর্ববৃহৎ প্রস্তুতি : পুলিশ সুপার আবদুর রহমান 

বান্দরবানে সদ্য যোগদানকৃত জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেছেন, বান্দরবান পার্বত্য জেলা সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত। এই সম্প্রীতির জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বান্দরবান জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করবে। জেলার সব নাগরিকদের পুলিশিং সেবা দিতে আমার মোবাইল ফোন ২৪ ঘণ্টা খোলা রয়েছে। অফিসের দরজা খোলা থাকবে। নির্দ্বিধায় সেবাপ্রার্থীরা নিজেদের অসুবিধা নিয়ে আমার সঙ্গে সরাসরি কথা বলতে আসবেন।
সোমবার (১ ডিসেম্বর) জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।
এ সময় নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দেশের ৬৪ জেলার মতোই পার্বত্য জেলা বান্দরবানে আগামী নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য বাংলাদেশ পুলিশ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। সারাদেশে ৪৩ হাজার ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য পুলিশ মহাপরিদর্শকের নির্দেশনায় ১ লাখ ৫২ হাজার পুলিশের নির্বাচন পরিচালনাকালীন দায়িত্বশীলতা ও দক্ষতার বিষয়ে একটি ট্রিনিং চলমান আছে। যা এ যাবৎকালে অনুষ্ঠিত নির্বাচনের মধ্যে পুলিশের পক্ষ হতে সবচেয়ে বড় নির্বাচনী প্রস্তুতি।
তিনি আরও বলেন, এ অঞ্চলের ভোটাররা যাতে নির্ভয়ে, নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি বজায় রেখেছে।
এছাড়া নির্বাচনী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় সন্ত্রাস, কিশোর গ্যাং, শহরের যানজট নিরসনসহ বেশ কয়েকটি বিষয় সমাধানে দ্রুত উদ্যোগের কথা জানান নবাগত পুলিশ সুপার আবদুর রহমান।
এ সময় সন্ধ্যার পর জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী, কিশোরদের আড্ডা, মোবাইলে অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতা বিষয়ে ব্যবস্থা গ্রহণের কথা জানান। এ সময় জেলায় মাদক নিয়ন্ত্রণ, অবৈধ চোরাচালান রোধে জেলা সদরের বিভিন্ন চিহ্নিত স্থানে পুলিশের পেট্রোল ডিউটি, টহল জোরদার করা হবে বলে সাংবাদিকদের জানান পুলিশ সুপার আবদুর রহমান। পরে বান্দরবান প্রেস ক্লাবের পক্ষ হতে নবাগত জেলা পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিকরা। 
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, জিনিয়া চাকমা, মান্না দে, ডিআইও মুহাম্মদ আতিকুর রহমান, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সম্পাদক, এনএ জাকির, বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর